‘দেশে শিগগিরই করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৫আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৩২

করোনা ভ্যাকসিন চীনের প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের ট্রায়াল বাংলাদেশে শিগগিরই শুরু হবে। আজ-কালের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে তারা ট্রায়াল শুরুর দিনক্ষণ জানাবে। স্বাস্থ্য সচিব এম এ মান্নান সোমবার (২১ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছেন।

সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এক প্রশ্নের জবাবে সচিব জানান, ‘করোনার ভ্যাকসিন সংক্রান্ত সর্বশেষ সংবাদটির ওপরও আমাদের চোখ আছে। আমরা সব খবর রাখছি। বিশ্বের বিভিন্ন দেশের ৯টি কোম্পানি এই ভ্যাকসিন আবিষ্কার নিয়ে কাজ করছে। এর মধ্যে ৫টি কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ রাখছি। ভ্যাকসিন যদি আবিষ্কার হয়ে যায়, তাহলে আমরা যাতে দ্রুত আনতে পারি সেজন্য তাৎক্ষণিকভাবে কেনার প্রস্তুতি নিয়ে রেখেছি।’

তিনি বলেন, ‘সিনোভ্যাককে আমরা ট্রায়ালের অনুমতি দিয়েছি। তারা অবিলম্বে কাজ শুরু করবে। আইসিডিডিআর,বি এর সঙ্গে মিলে কাজ করবে তারা। আইসিডিডিআর,বি এর সঙ্গে ট্রায়াল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তারা কথা বলেছে। আজ (সোমবার) অথবা আগামীকালের (মঙ্গলবার) মধ্যে মন্ত্রণালয়কে লিখিত চিঠি দেবে সিনোভ্যাক। সেই চিঠিতে ট্রায়ালের সময় জানা যাবে। চিঠিতে ট্রায়াল সংক্রান্ত সব তথ্যের উল্লেখ থাকবে।’

সচিব আরও জানান, আগামীকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের নেতৃত্বে করোনা বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আছে। সেখানে করোনার বর্তমান অবস্থা, সেকেন্ড ওয়েভ, বিভিন্ন ধরনের প্রস্তুতিসহ যাবতীয় বিষয়ে আলোচনা হবে।

এম এ মান্নান জানান, ‘আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমাদের সবকিছুই পর্যাপ্ত পরিমাণে আছে। সব ধরনের প্রস্তুতি আছে।’

আরও পড়ুন-

চীনে উদ্ভাবিত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ট্রায়ালের অনুমোদন

ট্রায়ালে করোনা টিকার ফল ইতিবাচক: সিনোভ্যাক

করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর দুই অনুশাসন

জোহর ও মাগরিবে মাস্ক পরে মসজিদে যাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

/এসআই/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের