শেখ হাসিনার সরকার আছে বলেই এখন জনগণ কিছু পায়: পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৪আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৪

আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘একটা সময় এ দেশে শিক্ষার্থীদের সেশন জট লেগে থাকতো। এখন সব পরীক্ষা টাইমলি হয়। দেশে এখন ব্যবসায়ীরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন। এখন হরতাল-অবরোধের ঝামেলা তাদের নেই। শেখ হাসিনা আছেন বলে বাংলাদেশ গরিবের মুখে হাসি ফুটেছে। আমরা আশা করি ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর স্বপ্ন অর্জন করতে পারবো। শেখ হাসিনা যদি জীবিত না থাকতেন আমাদের এই আশা কখনও পূরণ হতো না। শেখ হাসিনার সরকার আছে বলেই এখন জনগণ কিছু পায়।’

শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আব্দুল মোমেন বলেন, ‘শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধুকে খুন করলেও তার বিচার হবে না এ ধরনের আইন এই দেশের পার্লামেন্টে গৃহীত হয়েছিল। দীর্ঘ ২১ বছর পর বঙ্গবন্ধুকন্যা সরকারে আসার ফলে সেই ঘৃণিত আইন দূর করা হয়। আমাদের দেশে যে কেউ আইনের ঊর্ধ্বে নয় সেই জিনিসটি প্রতিষ্ঠিত হয়। আপনি যে দলেরই হোন না কেন কেউ যে আইনের ঊর্ধ্বে নয় সেটি প্রতিষ্ঠিত হয়েছে।’

শেখ হাসিনা দেশের সব গণমাধ্যমকে স্বাধীনভঅবে কাজের সুযোগ দিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, ‘শেখ হাসিনা আছেন বলেই আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারছেন। দেশের সব মিডিয়া খুলে দেওয়া হয়েছে। বর্তমানে এতগুলো প্রাইভেট টিভি দেশে চলছে। আর সেটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্য।’

দেশের জনগণকে ধন্যবাদ দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে ধন্যবাদ। কারণ তারা পরপর কয়েকবার শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারকে নির্বাচিত করে করেছেন।’

/এইচএন/এফএস/
সম্পর্কিত
আ.লীগের মশাল মিছিলে ধাওয়া দিয়ে ৯ জনকে ধরলো পুলিশ
ছয় মাস না যেতেই বিএনপিকে আ.লীগের সঙ্গে কেন তুলনা করছে জামায়াত 
বগুড়ায় আ.লীগের দুই নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কাজের জট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ যাচ্ছে দুদক
কাজের জট কমাতে ‘ক্র্যাশ প্রোগ্রামে’ যাচ্ছে দুদক
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
হরমুজ প্রণালি আর ‘যুদ্ধপূর্ব অবস্থায়’ ফিরবে না: ইরান
হঠাৎ বেড়ে গেলো ডলারের দাম, কারণ কী
হঠাৎ বেড়ে গেলো ডলারের দাম, কারণ কী
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
এমপির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে ইমাম-মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
কখন বুঝবেন ‘চাকরিটা এবার ছাড়ার সময় হয়েছে’
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
অভাবের সংসার থেকে বাংলাদেশ টেস্ট দলে, মুশফিকের সংগ্রামের গল্প
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব