৩ অক্টোবর থেকে সিঙ্গাপুরে ফ্লাইট চালাবে ইউএস-বাংলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪১

ইউএস বাংলা

আগামী ৩ অক্টোবর থেকে ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে শিডিউল ফ্লাইট চালু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সপ্তাহে একটি সিডিউল ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। সোমবার (২৮ অক্টোবর)  সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউএস বাংলা।

এতে বলা হয়, বাংলাদেশ ও সিঙ্গাপুর সরকারের সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সিঙ্গাপুরে প্রতি সপ্তাহে শনিবার একটি ফ্লাইট পরিচালনা করবে। ইউএস-বাংলা প্রতি শনিবার রাত ১০টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাবে এবং পরের দিন রবিবার স্থানীয় সময় ভোর ৪টা ২৫ মিনিটে সিঙ্গাপুরে অবতরণ করবে। আর সিঙ্গাপুর থেকে রবিবার স্থানীয় সময় ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওন করেবে এবং সকাল ৭টা ৩৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স আন্তর্জাতিক রুট গুয়াংজু ও দোহায় ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ১ অক্টোবর থেকে ঢাকা-মাস্কাট রুটে ফ্লাইট পরিচালনা শুরু করবে।

ইউএস বাংলার মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, খুব শিগগিরউ ইউএস-বাংলা এয়ারলাইন্স অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করার পরিকল্পনা করছে। বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশাল রুটে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করছে।

 টিকেট রিজার্ভেশন সংক্রান্ত যেকোনেও তথ্যের জন্য  ০১৭৭৭৭৭৭৮০০-৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিরাপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি, পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 
নিরাপরাধ বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়নি, পুনর্বহালের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী 
অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী
অন্য মামলা না থাকলে সাজা শেষ হলে খালাস পান বিডিআর সদস্যরা: স্বরাষ্ট্রমন্ত্রী
জর্ডানের আল-আজরাক ঘাঁটি কেন বারবার ইরানের নিশানায়?
কী, কেন, কীভাবেজর্ডানের আল-আজরাক ঘাঁটি কেন বারবার ইরানের নিশানায়?
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
দল ঘোষণার পর আনচেলত্তি বললেন, ‘ভবিষ্যতের জন্য কিছু তৈরি করাই আমাদের লক্ষ্য’
সর্বাধিক পঠিত
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তার ১০ বছরের সাজা, ৯৩ কোটি টাকা জরিমানা
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
জুলাই জাদুঘরে অশ্রুসিক্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
নতুন কৌশলে প্রতারণা, ইলিশ বিক্রেতাকে ১ লাখ টাকা জরিমানা
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর
সন্তানকে ঘিরে যখন পরিবারে আনন্দ, ঠিক তখনই এলো বাবার মৃত্যুর খবর