এইচএসসি পরীক্ষার বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত আগামী সপ্তাহে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৫আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৯

শিক্ষামন্ত্রী ডা. দীপুমনিচার সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে কবে নাগাদ এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠান সম্পর্কে আগামী সোম-মঙ্গলবারের মধ্যে সুনির্দিষ্ট করে জানিয়ে দেওয়া হবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনলাইন শিক্ষা কার্যক্রম নিয়ে অনলাইন মতবিনিময় সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। 

অনলাইন মতবিনিময় সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক সংযুক্ত ছিলেন।

সাড়ে তিন ঘণ্টার বেশি সময় ধরে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।

এইচএসসি পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষা নেওয়ার সব প্রস্তুতি আমাদের রয়েছে। কারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়েছে পরীক্ষার আগ মুহূর্তে। আমাদের প্রশ্নও তৈরি আছে। কিন্তু ১৪ লাখ পরীক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবক কেন্দ্রে গেলেও শিক্ষকসহ ২৫ থেকে ৩০ লাখ লোকের সম্পৃক্ততা থাকে। যারা অধিকাংশই গণপরিবহন ব্যবহার করবেন। সেজন্য আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারিনি।’

পরীক্ষা ছাড়া মূল্যায়নের সম্ভাবনা

শিক্ষামন্ত্রী বলেন, ‘শীতে করোনার সেকেন্ড ওয়েব আসতে পারে, সেটিও আমরা মাথায় রেখেছি। তবে কেউ কেউ নাকি পরীক্ষা ছাড়াই মূল্যায়ন চাইছেন। সেক্ষেত্রে আমরা সেটি নাকচ করছি না, কারণ সব চেষ্টার পরও পরীক্ষা নেওয়া গেলো না, তাহলে কি আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবে না? সেক্ষেত্রে পরীক্ষা ছাড়া মূল্যায়নের সম্ভাবনা থেকেই যাচ্ছে। আমাদের সেটিও ভাবতে হবে।’

চার সপ্তাহ সময়

শিক্ষামন্ত্রী জানান, ‘এইচএসসির বিষয়ে কী কী পদক্ষেপ নেওয়া যায় সব কিছু আমরা ঠিক করেছি। আগামী সোম বা মঙ্গলবারের মধ্যে পরিপূর্ণ পরিকল্পনা তারিখসহ ঘোষণা করতে পারবো। কতটুকু পরীক্ষা নেবো, কী পদ্ধতিতে নেবো সেটি সেদিন জানাতে পারবো। তবে পরীক্ষার আগে আমরা অন্তত চার সপ্তাহ সময় দেবো। চেষ্টা করবো দ্রুততম সময়ের মধ্যে কত নম্বরের মধ্যে পরীক্ষা নিয়ে এটি সম্পন্ন করতে পারি। আর জেএসসি পরীক্ষার ফলাফলও আমরা মূল্যায়নে নিয়ে আসতে পারি।’

সিলেবাস কমছে না

এইচএসসির ক্ষেত্রে সিলেবাস কমছে না জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস শেষ হয়েছিল। কারণ পরীক্ষা ঠিক আগ মুহূর্তে সেটি স্থগিত হয়েছে। তাই এইচএসসির ক্ষেত্রে সিলেবাস কমছে না।’

সব প্রশ্নের উত্তর সোম বা মঙ্গলবার

তিনি আরও বলেন, ‘সব প্রস্তাবনা নিয়েই সোম বা মঙ্গলবার আবার সবার সামনে আসবো। কিন্তু আমাদের পরীক্ষা যেন ক্ষতিগ্রস্ত না হয়। সবাই যেন দুশ্চিন্তা ছাড়া পরীক্ষা দিতে পারে সেদিকে আমরা লক্ষ রাখছি। আর যারা পরীক্ষা দিতে পারবেন না তাদের কীভাবে মূল্যায়ন করা হবে, সেটি সোম মঙ্গলবার জানাবো।’

বৈঠকের পর সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান সংযুক্ত ছিলেন।

/এসএমএ/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের