বিটাকের নতুন মহাপরিচালক আনোয়ার হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:২২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩

আনোয়ার হোসেন শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)'র নতুন মহাপরিচালক হিসাবে নিয়োগ পেলেন অতিরিক্ত সচিব আনোয়ার হোসেন চৌধুরী। আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিটাকের মহাপরিচালক হিসেবে যোগদান করবেন বলে তিনি নিজেই বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। সম্প্রতি এ নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অনোয়ার হোসেন চৌধুরী ১৯৬৪ সালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের চৌধুরী পরিবারে জন্ম গ্রহণ করেন। আনোয়ার চৌধুরী ১৯৯৩ সালে বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। চাকরি জীবনে ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসাবে মাঠ প্রশাসনে দীর্ঘ ২০ বছর কাজ করেছেন। তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-সচিব, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। সদ্য তিনি অতিরিক্ত সচিব হিসাবে পদোন্নতি পান।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি