ফাঁকি দেওয়া ৮ কোটি টাকার ভ্যাট জমা দিলো পূবালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২০, ১৪:১০আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৪:১১

পূবালী ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট গোয়েন্দা সংস্থা’র বিশেষ নিরীক্ষায় উদঘাটিত অপরিশোধিত ভ্যাট বাবদ আট কোটি টাকা জমা দিয়েছে পূবালী ব্যাংক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) এনবিআরের ভ্যাট অফিস থেকে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে ভ্যাট গোয়েন্দারা পূবালী ব্যাংকের ২০১৭-২০১৯ মেয়াদে বিশেষ নিরীক্ষা করে দেখতে পায় বিভিন্ন খাতে সাত কোটি ৯০ লাখ টাকার ভ্যাট অপরিশোধিত রয়েছে। অর্থাৎ ব্যাংকটি প্রায় আট কোটি টাকা ফাঁকি দিয়েছে।

এই অনিয়মের মধ্যে রয়েছে নিয়মবহির্ভূত রেয়াত ৩৭ লাখ ৪১ হাজার টাকা, বিভিন্ন খাতে উৎসে ভ্যাট কর্তন করলেও তা জমা দেওয়া হয়নি এমন ছয় কোটি পাঁচ লাখ টাকা, সময়মতো ভ্যাট পরিশোধ না করায় ভ্যাট আইন অনুযায়ী দুই শতাংশ হারে সুদ বাবদ এক কোটি ৪৫ লাখ টাকা।

ভ্যাট গোয়েন্দার নিরীক্ষা দল দাবি উত্থাপন করলে পূবালী ব্যাংক স্বপ্রণোদিত হয়ে আজ ট্রেজারি চালানের মাধ্যমে এই ভ্যাট পরিশোধ করে।

ভ্যাট গোয়েন্দার সহকারী পরিচালক খাজাহ আহমেদ তালুকদারের নেতৃত্বে এই নিরীক্ষাটি সম্পন্ন হয়।

এর আগেও পূবালী ব্যাংক ভ্যাট গোয়েন্দার নিরীক্ষণে উদঘাটিত ১২ কোটি ৩০ লাখ টাকার ভ্যাট সরকারি কোষাগারে পরিশোধ করেছিল।

/জিএম/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম