মুক্তিযোদ্ধাদের ভাতা এ বছরই ২০ হাজার টাকা করার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৬:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ১৬:১৮

সংসদীয় কমিটির বৈঠক মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা বাড়িয়ে মাসে ২০ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের পাঠানো হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে বৈঠকে মুক্তিযোদ্ধার নামের আগে ‘বীর’ বিশেষণটি যুক্ত করতে একটি সরকারি পরিপত্র জারির সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি অর্থবছরেই মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ১২ হাজার থেকে আরও আট হাজার টাকা বাড়িয়ে মোট ২০ হাজার টাকা করার প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কমিটি বলেছে, চলতি বছর পুরোপুরি বাড়ানো সম্ভব না হলে এই অর্থবছরে ১৫ হাজার এবং আগামী অর্থবছর থেকে ২০ হাজার টাকা করার বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৈঠকে জানানো হয়, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যেমন–ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, ১৯৭০ সালের নির্বাচন, স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধ এবং এসব ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে গবেষণার ব্যবস্থা করা হবে।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও কাজী ফিরোজ রশীদ অংশ নেন।

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি