বাংলাদেশ-ভুটান অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ২০:২৬ আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২২:১৯

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিল

শিগগিরই ভুটানের সঙ্গে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলের সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। এছাড়া দুই দেশের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ও আলোচনায় স্থান পায়।

সবজি প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপনে ভুটানের কারিগরি সহযোগিতার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ভুটানের স্বীকৃতি প্রদানের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের উদ্যোগে যৌথ অনুষ্ঠান আয়োজনের বিষয়েও এ সময় আলোচনা হয়েছে।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২
শিক্ষাসফরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, নিহত ২
গভীর রাতে পার্কিংয়ে রাখা দুই বাসে আগুন, নেপথ্যে কারা?
গভীর রাতে পার্কিংয়ে রাখা দুই বাসে আগুন, নেপথ্যে কারা?
বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে: রিজভী 
বিদেশে থাকা অপশক্তি গণতান্ত্রিক অগ্রযাত্রা থামাতে চাইছে: রিজভী 
ধোনিকে ‘মাহি চাচু’ ডাকেন জনপ্রিয় অভিনেত্রী
ধোনিকে ‘মাহি চাচু’ ডাকেন জনপ্রিয় অভিনেত্রী
সর্বাধিক পঠিত
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
এবার বিকল্প পথে রূপপুরে পৌঁছালো ইউরেনিয়ামের পঞ্চম চালান
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
তানজিন তিশার সদস্যপদ স্থগিত করলো অভিনয়শিল্পী সংঘ
এনসিপিতে কী হচ্ছে?
এনসিপিতে কী হচ্ছে?
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
ধর্মীয় পরিচয় কোনও বিভাজনের কারণ হতে পারে না: ডেপুটি স্পিকার
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, ‘জয় বাংলা’ ও জাতীয় চার নেতার নাম বাদ