শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১৭:৪০আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৭:৪৭

কাজী মনিরুল ইসলাম (মনু) এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) শপথ নিয়েছেন ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের নবনির্বাচিত দুই সংসদ সদস্য। তারা হলেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম এবং নওগাঁ-৬ আসনের মো. আনোয়ার হোসেন (হেলাল)।

বুধবার (২৮ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথগ্রহণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন।

শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন।

শপথগ্রহণ শেষে কাজী মনিরুল ইসলাম এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত ৬ মে মাসে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা এবং ২৭ জুলাই নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের মৃত্যু হয়। এর কারণে ১৭ অক্টোবর ওই দুটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। 

/ইএইচএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম