দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি বাতিল করলেন জনস্বাস্থ্যের পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২০, ২০:৪৯ আপডেট : ২৯ অক্টোবর ২০২০, ২১:১২

নতুন বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জারিকৃত বিতর্কিত সেই বিজ্ঞপ্তি বাতিল কর হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় পুনঃবিজ্ঞপ্তিতে আগের নির্দেশনা বাতিল করেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মুহাম্মদ আবদুর রহিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অত্র ইনস্টিটিউট কর্তৃক জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক প্রতিষ্ঠানের মুসলিম ধর্মাবলম্বী কর্মকর্তা-কর্মচারীদের কাপড় পরা সংক্রান্ত বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো।

উক্ত বিজ্ঞপ্তিতে প্রকাশিত সংবাদটির জন্য আন্তরিকভাবে দুঃখিত এবং সকলের কাছে এই অনিচ্ছাকৃত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে গোটা জাতির কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ভবিষ্যতে এ ধরনের ভুল হবে না।’

এর আগে গত ২৮ অক্টোবর পরিচালক আবদুর রহিম সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় ‘অত্র ইনস্টিটিউটের সকল কর্মকর্তা কর্মচারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অফিস চলাকালীন সময়ে মোবাইল সাইলেন্ট/বন্ধ রাখা এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য পুরুষ টাকনুর ওপরে এবং মহিলা হিজাবসহ টাকনুর নিচে কাপড় পরিধান করা আবশ্যক এবং পর্দা মানিয়া চলার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

এ প্রসঙ্গে জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মুহাম্মদ আব্দুর রহিমকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে পরিচালকের ব্যাখ্যা চেয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন

জনস্বাস্থ্যের বিজ্ঞপ্তি কোন বিধি বলে জানতে চেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়

নারীর হিজাব, পুরুষের টাকনুর ওপর পোশাক পরার বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য ইনস্টিটিউটে!

 

/জেএ/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত করা কিশোর গ্রেফতার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং কোচ প্রোটিয়া অলরাউন্ডার
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
মিরপুরে ককটেল বিস্ফোরণে একজন আহত
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী