করোনা নেগেটিভ সাংবাদিকরা ঢুকতে পারবেন সংসদের বিশেষ অধিবেশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৭:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০১:০৯

সংসদ অধিবেশন, ছবি: ফোকাস বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনের’ সংবাদ সংগ্রহে সংসদ ভবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। তবে এক্ষেত্রে সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। রিপোর্টে করোনা নেগেটিভ হলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশের অনুমতি।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ শুক্রবার (৩০ অক্টোবর) সাংবাদিকদের বলেন, ‘আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। যাদের ফলাফল নেগেটিভ আসবে, তারা বিশেষ অধিবেশনের খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ সচিবালয়ের উদ্যোগে এই টেস্ট করানো হবে।’

তিনি জানান, প্রতিটি গণমাধ্যম হাউজ থে‌কে একজন ক‌রে সাংবা‌দিক‌কে কোভিড-১৯ টেস্ট করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংস‌দের মি‌ডিয়া সেন্টা‌রে উপ‌স্থিত থাক‌তে হ‌বে। ৮ ন‌ভেম্বর কো‌ভিড-১৯ পরীক্ষার রি‌পোর্ট দেওয়া হ‌বে। একইদিনে নে‌গে‌টিভ রি‌পোর্ট পাওয়া সাংবা‌দিক‌দের ৯ ন‌ভেম্বরের অধিবেশন কাভার করার জন্য সংসদের পাস দেওয়া হ‌বে।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় সাংবাদিকদের  বিশেষ সুযোগ দেওয়ার কথা জানান। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এর আগে পরপর তিনটি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ ছিল না।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী