ঢাকা-১৮ আসনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ২০:৩৫আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:৪৬

মোহাম্মদ হাবিব হাসান ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৭৫ হাজার ৮২০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী মোহাম্মদ হাবিব হাসান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন পেয়েছেন ৫ হাজার ৩৬৯ ভোট। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে এ ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন।

এস এম জাহাঙ্গীর হোসেন জানান, নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মো. নাসির উদ্দিন সরকার লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩২৫ ভোট। এছাড়া গণফ্রন্টের প্রার্থী কাজী মো. শহীদুল্লাহ মাছ প্রতীকে ১২৬ ভোট, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. ওমর ফারুক ডাব প্রতীকে ৯১ ভোট এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রার্থী মো. মহিববুল্লা বাহার বাঘ প্রতীক নিয়ে ৮৭ ভোট পেয়েছেন।

তিনি জানান, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল ঘোষণার পর নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন না করার আহ্বান জানান তিনি।

রিটার্নিং অফিসার জানান, মোট বৈধ ভোট পড়েছে ৮১ হাজার ৮১৮টি। ভোটের শতকরা হার ১৪.১৮। 

ফল ঘোষণা করছেন রিটার্নিং অফিসার জি এম সাহাতাব উদ্দিন
ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটির ১, ১৭, ৪৩ থেকে ৫৪ নম্বর ওয়ার্ড ও বিমানবন্দর এলাকা নিয়ে গঠিত। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ২১৭টি ও ভোটকক্ষের সংখ্যা এক হাজার ৩৫৩টি। মোট ভোটার পাঁচ লাখ ৭৭ হাজার ১৮৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৯৬ হাজার ১৩৫ জন এবং নারী ভোটার দুই লাখ ৮১ হাজার ৫৩ জন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যাওয়ায় ঢাকা-১৮ আসন শূন্য হয়।

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী