সৌমিত্র সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে থাকবেন: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২০, ১৬:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৮:১৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ইন্টারনেট) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

রবিবার (১৫ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় একথা জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মরহুমের আত্মার শান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

প্রসঙ্গত, কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ ৪০ দিন টানা করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করেছেন বাংলা সিনেমার এই অভিনেতা-নাট্যকার-বাচিকশিল্পী-কবি ও চিত্রকর। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৬ অক্টোবর ওই হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল, তার শ্বাসনালিতে অস্ত্রোপচারও করা হয়। গত ১৩ নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে। হৃদযন্ত্র আর কিডনির জটিলতা অনেকটা বেড়ে যায়। রবিবার বেলা সোয়া ১২টার দিকে এই অভিনেতা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

/ইএইচএস/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের