করোনা চিকিৎসায় মানা হচ্ছে না জাতীয় গাইডলাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ২৩:২৩ আপডেট : ২২ নভেম্বর ২০২০, ২৩:৪৫

করোনা টেস্ট (ছবি: ফোকাস বাংলা)

কোভিড-১৯ চিকিৎসায় অনেক হাসপাতালেই সরকার প্রণীত জাতীয় গাইডলাইন যথাযথভাবে পালন করা হচ্ছে না। রবিবার (২২ নভেম্বর)  কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ তথ্য জানিয়েছে।

জাতীয় পরামর্শক কমিটির ২২তম সভায় এ বিষয়ে মতামত জানিয়ে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি জানায়, গাইডলাইন না মানার কারণে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। আর এতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ডেভেলপ যেমন করছে, তেমনি করোনা চিকিৎসায়ও বিপর্যয় নেমে আসতে পারে। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া প্রয়োজন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারি হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের ভর্তি, চিকিৎসা ব্যবস্থা (বিশেষত অক্সিজেন সরবরাহ ও হাইফ্লো ক্যানুলা) নিশ্চিত করা প্রয়োজন। কোভিড-১৯ রোগীদের সেবা নিশ্চিত করতে প্রাইভেট হাসপাতালগুলোর অংশগ্রহণও গুরুত্বপূর্ণ।

কোভিড-১৯ প্রতিরোধের জন্য মাস্ক পরিধানসহ অন্যান্য সামাজিক ব্যবস্থা গ্রহণের প্রচারণা চালাচ্ছে সরকার। এটা অব্যাহত থাকা প্রয়োজন বলেও মনে করে কমিটি।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
মিরপুরে সংঘর্ষ ঠেকাতে পুলিশ ও বিএনপি কর্মীদের অবস্থান
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন পেছালো ১৩০ বার
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
‘সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা করে বিএনপির ওপর দায় চাপানো হয়েছে’
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত