সন্ত্রাসী কার্যক্রমে অভিযুক্ত ফয়সালের বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২০, ১৯:২৪আপডেট : ২৫ নভেম্বর ২০২০, ২১:০১

ফয়সাল আহমেদ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশি ফয়সাল আহমেদের বিরুদ্ধে তদন্ত করছে সিঙ্গাপুর আইনশৃঙ্খলা বাহিনী। গত ২ নভেম্বর ইন্টারনাল সিকিউরিটি আইনের অধীনে সন্ত্রাসী কার্যক্রমের জন্য সিঙ্গাপুর পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে সিঙ্গাপুর থেকে একটি সূত্র জানায়, ‘সিঙ্গাপুর কর্তৃপক্ষ এখনও আমাদের কিছু জানায়নি বা আমাদের কাছে কিছু জানতে চায়নি। তদন্ত কার্যক্রম সম্পর্কেও আমাদের কিছু জানানো হয়নি।’ ফয়সালের বিচার হবে নাকি তাকে ফেরত পাঠানো হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি তদন্ত শেষ হওয়ার পরে সিঙ্গাপুর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। যদি আইন অনুযায়ী তারা মনে করে তার বিচার করবে, সেটি তারা করতে পারে।’
উল্লেখ্য, ইন্টারনাল সিকিউরিটি আইনের অধীনে ৩০ দিনের মধ্যে তদন্ত শেষ করে অভিযুক্তকে কোর্টে উপস্থাপন করার বিধান আছে। আরেকটি সূত্র জানায়, ‘এর আগে উদাহরণ আছে বাংলাদেশিসহ অন্যান্য বিদেশিদের বিচারও হয়েছে, আবার অভিযুক্তদের ফেরত পাঠানো হয়েছে।’
উল্লেখ্য, সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, ২৬ বছর বয়সী আহমেদ ফয়সালকে ইন্টারনাল সিকিউরিটি আইনের অধীনে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তবে সিঙ্গাপুরে আহমেদ ফয়সালের কোনও নাশকতা করার পরিকল্পনা ছিল কিনা, তদন্তকারীরা এমন কোনও তথ্য খুঁজে পাননি।
সিঙ্গাপুর কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ফয়সাল একজন উগ্রপন্থী। ধর্মের নামে সশস্ত্র সহিংসতা করার ইচ্ছা রয়েছে তার।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৭ সাল থেকে সিঙ্গাপুরের একটি কন্সট্রাকশন কোম্পানিতে চাকরি করে আসছিল ফয়সাল। ২০১৮ থেকে আইসিসের মাধ্যমে প্রভাবিত হয়ে উগ্রবাদী হয়ে পড়ে ওই ব্যক্তি। আইসিসের ইসলামিক খেলাফত প্রতিষ্ঠার প্রতি আগ্রহী হয়ে পড়ার কারণে সিরিয়া যেতে আগ্রহী ছিলেন তিনি। ফয়সালের বিশ্বাস, তিনি যদি মারা যান তবে শহীদ হয়ে যাবেন।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী