জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা দরকার: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২০, ২১:৫২আপডেট : ২৬ নভেম্বর ২০২০, ২১:৫৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নিরলসভাবে কাজ করছে। তবে বাংলাদেশের একার পক্ষে এটি করা কষ্টসাধ্য। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এড়াতে বাংলাদেশের গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) এর মতো বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা প্রয়োজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রী ঢাকায় তার সরকারি বাসভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন সাউথ এশিয়া ওয়ার্ক প্রোগ্রাম কনসালটেশন মিটিং’ এ কথা বলেন।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ‘সবাই একসঙ্গে আমরা যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। এলক্ষ্যে জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সঙ্গে কাজ করবে।’

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, জিসিএ’র প্রধান নির্বাহী অধ্যাপক প্যাট্রিক ভিনসেন্ট ভারকুইজেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, জিসিএ’র অন্তর্বর্তী আঞ্চলিক পরিচালক আহমেদ শামীম আল রাজি, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি এবং দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ ও বিশ্বব্যাংক, ইউএনডিপি, এডিবি, জাইকার মতো উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসিএ’র বিশিষ্ট ফেলো আবুল কালাম আজাদ।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী