ডিআরইউ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২০, ০৯:১১আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১২:৪৩

ডিআরইউ-এর নির্বাচন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সোমবার (৩০ নভেম্বর) সকাল ৯টা ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। ডিআরইউ -এর নসরুল হামিদ মিলনায়তনে বিরতিহীন ভোটগ্রহণ চলছে। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ। এছাড়া নির্বাচন কমিশনার রয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক দু’জন নেতা মঞ্জুরুল আহসান বুলবুল ও এম এ আজিজ।

নির্বাচনে মোট এক হাজার ৬৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

ডিআরইউ-এর নির্বাচন

নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে ডিআরইউ প্রাঙ্গণ জমে উঠেছে। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে ডিআরইউ এলাকা।  

নির্বাচনে ২১টি পদের মধ্যে ইতোমধ্যে তিনটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল এবং কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ। এছাড়া বাকি ১৮টি পদে মোট ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

ডিআরইউ নির্বাচন

এর আগে রবিবার ডিআরইউর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি শাজাহান সরদার, সাখাওয়াত হোসেন বাদশা, জামাল উদ্দীন, সাইফুল ইসলাম, ইলিয়াস হোসেন, ডিআরইউ সহসভাপতি নজরুল কবীর, সাধারণ সম্পাক রিয়াজ চৌধুরী, অর্থ সম্পাদক জিয়াউল কবির সবুজ, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, দফতর সম্পাদক জাফর ইকবাল, নারী সম্পাদক রিতা নাহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুর রহমান রুবেল, আপ্যায়ন সম্পাদক এইচ এম আকতার, কল্যাণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ প্রমুখ। সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট ও অর্থ রিপোর্ট অনুমোদন করা হয়।

 

 

 

/এসএস/এসটি/
সম্পর্কিত
ঢামেক হাসপাতালে ৩ কারাবন্দির মৃত্যু
বিবাদ মেটাতে গিয়ে হত্যার শিকার পুলিশের এসবি সদস্য: ১ জন গ্রেফতার, বাকিরা শনাক্ত
ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ছিনতাই: অবসরপ্রাপ্ত তিন সেনাসদস্যসহ গ্রেফতার ৮
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’