৯ মাস ধরে বন্দি বাংলাদেশি ৫ নাবিকের মুক্তি

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ ডিসেম্বর ২০২০, ১৬:১৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ১৮:৩৬

ফেসবুকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পোস্ট ইয়েমেনের সানায় প্রায় ৯ মাস হুতিদের হাতে আটক পাঁচ বাংলাদেশি নাবিক মুক্তি পেয়েছেন। ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা অবস্থায় আটক হন তারা। তাদের সঙ্গে ভারতীয় নাগরিকও আটক ছিলেন। তাদের এডেনে নিয়ে আসা হচ্ছে। নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে তিনি এই পোস্ট দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘ইয়েমেনের সানায় দীর্ঘদিন থেকে হুতিদের হাতে আটক হয়েছিলেন ওমানের একটি জাহাজ কোম্পানিতে কাজ করা বাংলাদেশি ৫ জন নাবিক। সাথে ভারতীয় নাগরিকও আটক ছিলেন।

৯ মাস ধরে আটক থাকা অবস্থায়ই এক পর্যায়ে জাহাজ কোম্পানির মালিকের কাছ থেকে আংশিক মুক্তিপণ পাবার পরে তাদেরকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া হয়। আটককৃতদের মধ্যে একজন আমার সাথে প্রথম যোগাযোগ করেন প্রায় দুইমাস আগে।

আমাদের ওমান ও কুয়েত দূতাবাস এবং জিবুতিতে অবস্থিত ভারতীয় দূতাবাসের গত দুইমাসের প্রচেষ্টায় আগামীকাল তারা এডেনে আসবেন বলে আসা করা যাচ্ছে। সেখান থেকে তারা আন্তর্জাতিক শরণার্থী সংস্থা (IOM) এর সহায়তায় ভারত হয়ে বাংলাদেশে পৌছাবেন বলে আশা করা যাচ্ছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম