মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৭:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৩৮

করোনায় মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন (ছবি: চাঁদপুর প্রতিনিধি) গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী মারা গেছেন ২৪ জন। অর্থাৎ প্রতি ঘণ্টায় একজন করে মারা গেছেন। মারা যাওয়া ২৪ জনের মধ্যে ১৪ জনই ঢাকা বিভাগের। শুক্রবার (৪ ডিসেম্বর) করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, করোনায় গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৪ জন, ময়মনসিংহ বিভাগের তিন জন, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের দুই জন করে এবং রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগের রয়েছেন একজন করে।

করোনায় দেশে এখন পর্যন্ত মোট মারা গেছেন ছয় হাজার ৭৭২ জন। এর মধ্যে ঢাকা বিভাগের মোট তিন হাজার ৬৫৪ জন, শতকরা হিসাবে যা ৫৩ দশমিক ৯৬ শতাংশ। চট্টগ্রাম বিভাগে এক হাজার ২৭১ জন; যা ১৮ দশমিক ৭৭ শতাংশ। রাজশাহী বিভাগে ৪১০ জন; যা ছয় দশমিক শূন্য পাঁচ শতাংশ। খুলনা বিভাগে ৪৯৯ জন;  যা সাত দশমিক ৩৭ শতাংশ। বরিশাল বিভাগে ২২২ জন; যা তিন দশমিক ২৮ শতাংশ। সিলেট বিভাগে ২৬৭ জন; যা তিন দশমিক ৯৪ শতাংশ। রংপুর বিভাগে ৩০৭ জন; যা চার দশমিক ৫৩ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ১৪২ জন, যা কিনা দুই দশমিক ১০ শতাংশ।

/জেএ/আইএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি