নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৪১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ০৮:৪৬

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভাণ্ডারির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। শুক্রবার (৪ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নেপালের প্রেসিডেন্ট ভবনে পরিচয়পত্র পেশের পর বাংলাদেশের রাষ্ট্রদূত নেপালের রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উষ্ণ শুভেচ্ছা জানান বিদ্যা দেবী ভাণ্ডারিকে।

দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা স্মরণ করে নেপালের প্রেসিডেন্ট বলেন, ‘দুই দেশের মধ্যে বাণিজ্য, বিদ্যুৎ সহযোগিতা, কানেক্টিভিটিসহ অনেক সহযোগিতার ক্ষেত্র আছে। আশা করি, উভয়ের জন্য সুবিধাজনক ক্ষেত্রগুলো অর্জনে দুই দেশ সমর্থ হবে।’

/এসএসজেড/এনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম