কূটনীতিকদের ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড’ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২০, ১৭:০১আপডেট : ০৮ ডিসেম্বর ২০২০, ১৭:০১

কূটনীতিকদের ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড’ দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় জাতির পিতা বঙ্গবন্ধুর নামে পদক দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের কূটনীতিকদের এই পদক দেওয়া হবে। এ বছর থেকে শুরু হওয়া এই পদক প্রতিবছর দু’জন কূটনীতিককে দেওয়া হবে। একজন বাংলাদেশি কূটনীতিক এবং বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিককে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ডিপ্লোম্যাটিক এক্সেসিলেন্স’ নামের এই পদক দেওয়া হবে।
বুধবার (৮ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকের পর কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান বাংলা ট্রিবিউনকে জানান। পুরষ্কার হিসেবে দুই ভরি ওজনের একটি সোনার মেডেল এবং একটি সাইটেশন তাদের দেওয়া হবে।
প্রথমবারের এই পদক পেতে যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) খুরশীদ আলম এবং বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রদূত সায়েদ মোহাম্মদ আল মুহারি।
ফারুক খান জানান, এ বছর বিজয় দিবসে এই পদক ঘোষণা করা হবে। জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তা হস্তান্তর করা হবে।
ফারুক খান বলেন, বঙ্গবন্ধুর নামে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবছর এই অ্যাওয়ার্ড দেবে। কূটনীতিক ক্ষেত্রে অবদানের জন্য এটি দেওয়া হবে। বিদেশিদের ক্ষেত্রে দেখা হবে বাংলাদেশের জন্য তার অবদান কী। এখানে কাজ করার পর অ্যাওয়ার্ড দিলে পরবর্তীতে তিনি বাংলাদেশের জন্য কাজ করতে উৎসাহ পাবেন।
ইউএই’র সাবেক রাষ্ট্রদূতকে পদক দেওয়ার বিষয়ে সংসদীয় কমিটির সভাপতি বলেন, তার সময়ে বাংলাদেশে তিনটি অর্থনৈতিক প্রকল্প নেওয়া হয়েছে। তার কর্মকালে আমাদের প্রধানমন্ত্রী তিনবার সফর করেছেন। এখানে তার ভূমিকা ছিল।
ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মো. আব্দুল মজিদ খান, নাহিম রাজ্জাক এবং কাজী নাবিল আহমেদ অংশ নেন। প্রসঙ্গত: মুজিববর্ষ উপলক্ষে সরকারের আরও একাধিক মন্ত্রণালয় এ ধরণের পদক প্রবর্তন করেছে।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
ছিনতাইকারীর হ্যাঁচকা টানে শিক্ষিকা নিহত: এবার ‘আসল’ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
১১৫০ টাকার কাজের জন্য চাইলেন ৭০ হাজার, সেই তহশিলদারকে শোকজ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
রাজধানীতে একদিনে গ্রেফতার ৪৯৯
সর্বাধিক পঠিত
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের