কোনও ব্যক্তি নয়, নদীর নামেই হবে ‘পদ্মা সেতু’

শফিকুল ইসলাম
০৯ ডিসেম্বর ২০২০, ২১:৪০আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ২২:৫৯

পদ্মা সেতু (ছবি: ফোকাস বাংলা) কোনও ব্যক্তি বা রাজনৈতিক দলের নেতার নামে নয়, নির্মাণাধীন পদ্মা সেতুর নামকরণ করা হবে পদ্মা নদীর নামেই। তাই নির্মাণাধীন পদ্মা সেতুটি বাংলাদেশ তথা বিশ্ববাসীর কাছে ‘পদ্মা সেতু’ নামেই পরিচিত হবে।

বুধবার (৯ ডিসেম্বর) সরকারের নীতিনির্ধারণী মহলের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। জানা গেছে, দেশের বৃহৎ অবকাঠামো পদ্মা সেতুর নাম কী হবে তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা। বিভিন্ন মহল থেকে শেরেবাংলা এ কে ফজলুল হক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মওলানা ভাসানী, কবি সুফিয়া কামাল, জীবনানন্দ দাসের নাম অনুসারে সেতুর নামকরণের দাবি তোলা হচ্ছে। তবে সরকার কোনও ব্যক্তির নামে এই সেতুর নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ফজলুল হক গবেষণা পরিষদ ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির পক্ষ থেকে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী শেরেবাংলা এ কে ফজলুল হকের নামে পদ্মা সেতুর নামকরণের দাবি জানালেও এখন পর্যন্ত এই সেতুর নামকরণ নিয়ে এমন কোনও সিদ্ধান্তই হয়নি।

এ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগেই জানিয়েছেন, পদ্মা সেতুর নাম নদীর নাম অনুসারে ‘পদ্মা সেতু’ থাকছে।

/এসআই/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ