মাদকসহ হত্যা মামলার আসামি যুবদল নেতা গ্রেফতার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
০৪ মে ২০২৫, ১৫:১৮আপডেট : ০৪ মে ২০২৫, ১৫:১৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসনকেন্দ্রে অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ দুটি হত্যাসহ ৫ মামলার পলাতক আসামি যুবদল নেতা ‘বল্টু রাসেল’কে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ মে) রাতে চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাসেল চনপাড়া পুনর্বাসনকেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের সুন্দর আলীর ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, শনিবার রাত ১২টার দিকে চনপাড়া পুনর্বাসনকেন্দ্র এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাজাসহ ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক বল্টু রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আলোচিত হাছিব হত্যাসহ ২টি হত্যা, ১ অপহরণসহ ৫টি মামলা রয়েছে। সে দীর্ঘদিন পলাতক ছিল। কিছুদিন ধরে এলাকায় এসে মাদক বিক্রি করে আসছে।

রবিবার (৪ মে) গ্রেফতার আসামিকে হাছিব হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের