বইমেলা স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে ডিজির সঙ্গে দেখা করবেন প্রকাশকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২০, ১২:২৫আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১২:৩৮

বইমেলা স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে ডিজির সঙ্গে দেখা করবেন প্রকাশকরা প্রকাশকদের সঙ্গে আলোচনা না করে করোনা পরিস্থিতির কারণ দেখিয়ে অমর একুশে গ্রন্থমেলা স্থগিতের সিদ্ধান্তের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বাংলা একাডেমির মহাপরিচালকের (ডিজি) সঙ্গে সাক্ষাৎ করতে চায় বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।

সংগঠনটির সভাপতি ও সময় প্রকাশনীর কর্ণধার ফরিদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা রবিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় ডিজি অফিসে যাবো এবং এ বিষয়ে কী প্রক্রিয়ায় সিদ্ধান্ত হলো তা জানতে চাইবো।’

তিনি বলেন, ‘অমর একুশে গ্রন্থমেলা একটি জাতীয় বিষয়। এ ব্যাপারে বাংলা একাডেমি এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। বইমেলা পরিচালনা কমিটি আছে। তাদের কোনও মিটিং হয়নি। হয়নি বলছি এই জন্য যে, আমি সেই কমিটির একজন সদস্য। এ বিষয়ে আমরা কিছু জানি না।’

শুক্রবার (১২ ডিসেম্বর) একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী গণমাধ্যমকে জানান, করোনাভাইরাস মহামারির বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী বছরের অমর একুশে গ্রন্থমেলার আয়োজন স্থগিত রাখার আবেদন করেছে বাংলা একাডেমি। এই তথ্য জানার পরই লেখক-প্রকাশকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকেন।

আরও পড়ুন...
বইমেলা স্থগিতের প্রস্তাব বাংলা একাডেমির

/ইউআই/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ