বিজয় দিবস উপলক্ষে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২০, ১৭:২২আপডেট : ১৪ ডিসেম্বর ২০২০, ১৭:৫৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোবাইল ফোন রিসিভ করলে শোনা যাবে —‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।’

তিনি জানান, দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে। ১৩ ডিসেম্বর থেকে মোবাইলে ফোনে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। অপারেটরগুলোর এত মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েকদিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। তিনি নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন বলে জানান।  ভয়েস মেসেজটি ৪৯ সেকেন্ডের।

/এইচএএইচ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান