রোহিঙ্গা সমস্যার সমাধানে ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৮:০২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪৭

রোহিঙ্গা (ফাইল ছবি) রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানের জন্য ভারতের সহায়তা চেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: নতুন চিন্তা ও সুযোগ’ শীর্ষক এক ওয়েবিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ সহায়তা চান।

২০১৭ সালে মিয়ানমারের নির্যাতনের শিকার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এই অসহায় রোহিঙ্গারা পৃথিবীর নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের ধর্ম ও জাতিগত সত্তার কারণে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এই নির্যাতনকে বলেছেন টেক্সটবুক এক্সামপল অফ এথনিক ক্লিনজিং।’

বর্তমানে বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গা অবস্থান করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চাই স্বতঃপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসন। আমরা বিশ্বাস করি, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত এ অঞ্চলে স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

সন্ত্রাসবাদ ও উগ্রবাদ ঠেকানোর জন্য দুই দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানান প্রতিমন্ত্রী।

আরও পড়ুন- রোহিঙ্গা মামলায় খরচ হবে ১০০ কোটি টাকা

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান