রোহিঙ্গা মামলায় খরচ হবে ১০০ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৪:৪০

রোহিঙ্গা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচারিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়া যে মামলা করেছে তা পরিচালনা করতে আগামী কয়েক বছরে খরচ হবে প্রায় এক কোটি ২০ লাখ ডলার (প্রায় ১০০ কোটি টাকা)। এর মধ্যে এখন পর্যন্ত ১২ লাখ ডলার সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ দিয়েছে পাঁচ লাখ ডলার। বাকি অর্থ সংগ্রহের জন্য সৌদি আরবসহ বিভিন্ন দেশকে অনুরোধ করেছে বাংলাদেশ।

সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় তহবিল গঠনে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ ফান্ডের সহায়তা চেয়েছেন ওই দেশে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি।

রাষ্ট্রদূত রবিবার রিয়াদে সৌদি সরকারের কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়ার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। রোহিঙ্গা ক্যাম্প

রাষ্ট্রদূত কেএস রিলিফ ফান্ডকে জানান, আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য এ পর্যন্ত মাত্র ১২ লাখ ডলার সংগৃহীত হয়েছে, যার মধ্যে বাংলাদেশ পাঁচ লাখ ডলার দিয়েছে। মামলা পরিচালনায় আগামী কয়েক বছরে প্রায় এক কোটি ২০ লাখ ডলার প্রয়োজন হবে জানিয়ে রাষ্ট্রদূত কেএস রিলিফ ফান্ডকে উল্লেখযোগ্য অংশ প্রদান করার অনুরোধ জানান।

রোহিঙ্গাদের ভাসানচরে নিরাপদ ও উন্নত সুযোগসুবিধা সম্বলিত স্থানে স্থানান্তর করা হয়েছে জানিয়ে রিলিফ ফান্ডের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আহ্বান জানান রাষ্ট্রদূত।

বৈঠকে দূতাবাসের পক্ষে মিশন উপপ্রধান এস এম আনিসুল হক ও কাউন্সেলর মো. হুমায়ূন কবির উপস্থিত ছিলেন। 

 

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান