কমেছে তাপমাত্রা, আরও দুই দিন থাকবে এমন শীত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২১, ১০:৩৫আপডেট : ১৫ জানুয়ারি ২০২১, ১৬:৪৫

তাপমাত্রা কমে গেছে আরও কিছুটা। বেড়ে গেছে শীতের প্রকোপ। বিশেষ করে উত্তরাঞ্চলে উত্তর-পশ্চিমের বাতাসের কারণে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সঙ্গে কুয়াশাও অনেক বেশি। আগামী কয়েক দিন এ অবস্থা বিরাজ করবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী দুই তিন এই তাপমাত্রাই থাকবে। এরপর তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে চলতি মাসে খুব বেশি তাপমাত্রা বাড়বে না। শৈত্যপ্রবাহ আর কয়েকদিন থাকবে। এরপর কমে আসবে প্রকোপ। এছাড়া খুব বেশি এলাকায় ছড়াবে না এই প্রবাহ এবার। শীত

রাজশাহী, পাবনা, নওগাঁ অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। 

বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৬, ময়মনসিংহে ১২ দশমিক ৪, চট্টগ্রামে  ১৭, সিলেটে ১২ দশমিক ৮, রাজশাহীতে ৮ দশমিক ৫, রংপুরে  ৯ দশমিক ৫, খুলনায় ১৫ দশমিক ৫ এবং বরিশালে  ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত

আবহাওয়া অধিদফতর জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম