বসুরহাটে ভোটের হার প্রমাণ করে ইভিএম জনপ্রিয় হচ্ছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২১, ২০:০৫আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ০৯:২৭

নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ ইভিএম এর ক্রমবর্ধমান জনপ্রিয়তাই প্রমাণ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের শনিবার (১৬ ডিসেম্বর) তার সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন শেষে তাৎক্ষণিক ব্রিফিং এ এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি ইভিএম নিয়ে উদ্দেশ্যমূলক বিরোধিতা করলেও দেশের জনগণ সাবলীলভাবে এতে ভোট প্রদান করছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণ ইতিমধ্যে অভ্যস্ত হয়ে উঠলেও বিএনপির মানসিকতা এনালগ রয়ে গেছে। তাই তারা এ পদ্ধতির বিরোধিতা করে বলে মতামত দেন ওবায়দুল কাদের।

বসুরহাট পৌরসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রথমবারের মতো বসুরহাট পৌরসভা নির্বাচনে ইভিএম-এ ভোট হয়েছে। ৬০ ভাগেরও বেশি ভোটার উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপির প্রার্থীও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, অন্ধকারে ঢিল না ছুঁড়ে নিজ দলের প্রার্থীর কথা অনুধাবন করুন। বিএনপি মুখে স্বচ্ছতার কথা বললেও প্রকৃতপক্ষে প্রযুক্তি বিমুখ এবং পিছিয়ে পড়া ধ্যান-ধারণা আঁকড়ে ধরে বসে থাকতে চায়।
বিএনপির প্রার্থীরা ভোটের পরিবেশ ও ভোটাধিকার প্রয়োগ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও তাদের কেন্দ্রীয় নেতারা শুধুমাত্র সমালোচনার জন্য সমালোচনা করছে, যা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

 

 

/এমএইচবি/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান