দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ভোট পড়েছে ৬২ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ জানুয়ারি ২০২১, ১৪:৪৮আপডেট : ১৭ জানুয়ারি ২০২১, ১৬:১২

পৌরসভা নির্বাচনে ৬১.৯২ শতাংশ ভোট পড়েছে। শনিবার অনুষ্ঠিত ৬০ পৌরসভায় ২০ লাখ ৯১ হাজার ৬৮১টি ভোটের মধ্যে ১২ লাখ ৯৫ হাজার ২৩৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রবিবার (১৭ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

৬০টি পৌরসভার মধ্যে তিন জন বিনা প্রতিদ্বন্দ্বিতাসহ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ৪৫টি পৌরসভার মেয়র পদে নির্বাচিত হয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থীরা জয় পেয়েছে চারটি পৌরসভায়। জাতীয় পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ একটি করে পৌরসভার মেয়র পদে বিজয়ী হয়েছেন। বাকি ৮টি পৌরসভায় স্বতন্ত্র প্রার্থীরা মেয়র পদে জয়লাভ করেছেন।

পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভায়। এ পৌরসভায় ভোট পড়েছে ৮৫ দশমিক শূন্য ৪শতাংশ। এখানে ১১ হাজার ৮৬৭ ভোটের মধে ভোট পড়েছে ১০ হাজার ৯২টি। এ পৌরসভায় ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সবচেয়ে কম ভোট কাস্ট হয়েছে ঢাকার সাভার পৌরসভায়। এ পৌরসভায় এক লাখ ৮৮ হাজার ভোটের মধ্যে ৬৩ হাজার ১৭৯ ভোট কাস্ট হয়েছে। সাভার পৌরসভার ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

/ইএইচএস/এসটি/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম