শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি সংসদে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২১, ১৪:৫৮আপডেট : ২১ জানুয়ারি ২০২১, ১৫:৩৪

আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নির্মাণাধীন পদ্মাসেতুর নামকরণ করার দাবি উঠেছে জাতীয় সংসদে। বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য পংকজ নাথ ও ইকবাল হোসেন এই দাবি জানিয়েছেন।

এর আগেও নির্মাণাধীন পদ্মাসেতুর নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের জন্য সংসদে এবং সংসদের বাইরে দাবি ওঠে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা নদীর ওপর নির্মাণাধীন এই সেতুর নাম পদ্মাসেতুর রাখার মত দিয়েছেন।

বক্তব্যে পংকজ নাথ বলেন, ‘পদ্মাসেতু এখন বাস্তবে রূপ নিয়েছে। বিশ্ব ব্যাংক যখন টাকা দিতে অস্বীকার করলো, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়ে বললেন, নিজস্ব অর্থে পদ্মাসেতু হবে। পদ্মাসেতু এখন বাস্তবতা। দেশরত্ন শেখ হাসিনার নামে এই পদ্মসেতুর নামকরণ করতে হবে। তিনি হয়তো বলবেন না, এটা তার বিনয়। কিন্তু তার নামেই পদ্মাসেতুর নাম দিতে হবে।’

আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন বলেন, ‘গত বছর পদ্মাসেতুর শেষ স্প্যান বসেছে। এটা সরকারের বড় সাফল্য। এই পদ্মাসেতু শুধু অর্থনৈতিক উন্নয়নের সহায়ক নয়, এই সেতু নির্মাণ আমাদের সক্ষমতা প্রমাণ করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা সফল করেছেন। তিনি হয় তো নামে এই সেতুর নামকরণ চাইবেন না। এটা তার মহানুভবতা। কিন্তু পদ্মাসেতুর নাম শেখ হাসিনার নামে করতে হবে।’

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী