‘৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন দেশের সব জেলায় পৌঁছে দিতে পারবো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ১৩:০৯আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ১৫:৪৮

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেছেন,  ‘প্রতিটি ভ্যাকসিনের স্যাম্পল আমরা ওষুধ প্রশাসনের ল্যাবরেটরিতে পাঠাবো টেস্ট করতে। তারা ছাড়পত্র দিলে প্রতিটি জেলায় আমরা পৌঁছে দেবো। ধারণা করছি, ৪৮ ঘণ্টার পর থেকে অথবা ৪-৫ দিনের মধ্যে আমরা এই ভ্যাকসিনগুলো দেশের সব জেলায় পৌঁছে দিতে পারবো।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পাপন

সোমবার (২৫ জানুয়ারি) বিমানবন্দরের ৮ নম্বর গেটে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘এখন থেকে প্রতিমাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন বেক্সিমকোর মাধ্যমে বাংলাদেশে আসবে। এই ভ্যাকসিন পরিবহনের জন্য আমরা বিশেষ কার্ভার্ড ভ্যান কিনেছি। যা আমাদের কাছে আগে ছিল না। আজ ৯টি ভ্যান ভ্যাকসিন বহন করছে। মার্চে আরও ভ্যান আসবে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পাপন

পাপন বলেন, ‘মুম্বাই থেকে এই ভ্যাকসিন ঢাকায় এসেছে। বিমানবন্দর থেকে এগুলো বেক্সিমকোর ওয়্যারহাউজে/গুদামে যাবে। সরকারকে দেওয়ার আগ পর্যন্ত প্রতিটি ভ্যাকসিন চেক করে দেখা হবে। কোথাও কোনও ত্রুটি, ড্যামেজ বা শর্টেজসহ কোনও রকমের সমস্যা থাকে তবে সেগুলো বেক্সিমকো ফার্মা নিয়ে যাবে। সেগুলোর দায় বেক্সিমকোর। সরকারকে আমরা নিখুঁদ ভ্যাকসিন দেবো।’

এর আগে সকাল ১০টার কিছু পর ভ্যাকসিন নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি বিমান হযরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আরও পড়ুন

করোনা ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে ঢাকায়

ছবি: নাসিরুল ইসলাম।

/সিএ/এসটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম