রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী এনবিআর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০২১, ২০:৫১আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ২০:৫১

করোনাভাইরাসের ভ্যাকসিন আসায় চলতি অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে অনেকদূর অগ্রসর হওয়া সম্ভব হবে বলে মনে করেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। সোমবার (২৫ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এমন আশাবাদের কথা জানান। চলতি বছরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা লক্ষ্যমাত্রা রয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ভ্যাকসিন এসে গেছে, সহসাই দেওয়া শুরু হবে। মানুষের ভেতর করোনা ভীতি দূর হবে। করোনার প্রকোপ কমে আসবে। দেশ স্বাভাবিক অর্থনীতিতে ফিরে আসবে। আমাদের যে টার্গেট, সেটা অর্জন করার পথে অনেক দূর অগ্রসর হব।’
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, ‘গত অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আহরণ ছিল ১ লাখ ৬ হাজার ৮৮ কোটি টাকা। আর চলতি অর্থবছরের প্রথমার্ধে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা। গত অর্থবছরের প্রথম ৬ মাসের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি ৪ দশমিক ১০ শতাংশ।’
তিনি বলেন, ‘আমরা মনে করি করোনাকালীন সময়ে কাস্টমস, ভ্যাট ও ইনকাম ট্যাক্স- এই তিন বিভাগের কর্মচারীরা অক্লান্ত পরিশ্রম করছেন রাজস্ব আদায়ে। গত বছর এই সময়ে করোনা ছিলনা। কিন্তু করোনার প্রভাব আসেনি। অর্থনীতি স্বাভাবিক ছিল। করোনাকালীন স্থবির অর্থনীতির সময়ে এই অর্জন তিন বিভাগের কর্মচারীদের পরিশ্রমের ফসল।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৪১ হাজার ২২৫ কোটি টাকা। আদায় হয়েছে ১ লাখ ১০ হাজার ৪৩৪ কোটি টাকা। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ৩০ হাজার ৭৯১ কোটি টাকা।
প্রসঙ্গত, ২৬ জানুয়ারি পালিত হবে ‘আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২১’। বৈশ্বিক মহামারীর কারণে এবারে আন্তর্জাতিক কাস্টমস দিবস কিছুটা স্বল্প পরিসরে পালিত হবে। সে কারণে এবারের র‍্যালি করা হচ্ছে না।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম