কোভিড কিছুটা থমকে দিলেও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি: সংসদে বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৩:২৩আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৩:২৩

করোনা ভাইরাসের কারণে উন্নয়ন কিছুটা থমকে গেলেও সরকার এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) তিনি এ কথা বলেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।

বাণিজ্যমন্ত্রী সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ‘২০০৮ সালে আমাদের অর্থনীতি ছিল ৩৫০ বিলিয়ন ডলারের। বর্তমানে আমাদের অর্থনীতির পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৫০০ বিলিয়ন ডলার। বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজার ১০০ ডলারে। ২০০৮-২০০৯ অর্থ বছরে আমাদের বাজেট ছিল ৯৩ হাজার কোটি টাকা। সেই বাজেটের পরিমাণ ২০২০-২০২১ অর্থ বছরে এসে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৫ হাজার কোটি টাকায়। এভাবে দেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। যদিও কোভিড কিছুটা আমাদের কিছুটা থমকে দিয়েছে।’

সরকার গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছে উল্লেখ করে তিনি জানান, এখন পর্যন্ত তিন লাখ ৮৫ হাজার ৪০০টি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যংক দুনীতির অভিযোগ তুলেছিল। প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, আমরা নিজস্ব অর্থে পদ্মা সেতু তৈরি করবো। আজ পদ্মা সেতুর বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে আমরা অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় করতে পেরেছি। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংক যে দুনীতির অভিযোগ তুলেছিল তা পরে কানাডার কোর্টে মিথ্যা প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, কানাডার ওই কোর্টের রায়ে উঠে আসে বিএনপি একটি সন্ত্রাসী দল।’

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের