করোনায় আরও ১৫ মৃত্যু, শনাক্ত ৫০৯

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২১, ১৬:০৮আপডেট : ২৮ জানুয়ারি ২০২১, ১৮:১৮

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ জন, এ পর্যন্ত মোট মারা গেছেন ৮ হাজার ৮৭ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৫০৯ জন এবং মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জন। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৩৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৬৩৩টি। করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট  নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ লাখ ১৫ হাজার ৩৩৮টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১১ জন, এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ৩ দশমিক ৪৩ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৪ দশমিক ৭৭ শতাংশ শনাক্ত হয়েছেন। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৮৯ দশমিক ৬২ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫১ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত মোট পুরুষ ৬ হাজার ১২৭ জন এবং মোট নারী মৃত্যুবরণ করেছেন ১ হাজার ৯৬০ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১৫ জনের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন এবং  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন রয়েছেন। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রামে ১ জন, খুলনায় ১ জন, এবং বরিশালে ১ জন  মারা গেছেন। ২৪ ঘণ্টায় ১৫ জনের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেন।  

/এসও/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক