এক সপ্তাহের মধ্যে সব প্রাথমিক শিক্ষককে ভ্যাকসিন দেওয়া হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৬আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৮

এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক শিক্ষকের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের ক্লিনিকে ভ্যাকসিন গ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রায় চার লাখ শিক্ষক-কর্মকর্তা আছেন, তাদের টিকা নেওয়ার বিষয়ে কী আহ্বান জানাবেন–এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে অনেক আগেই দেশে ভ্যাকসিন নিয়ে আসার জন্য। প্রধানমন্ত্রী আমাদের শিক্ষার প্রতি এতই আন্তরিক যে সোমবার এবং এর আগেও আমাকে ফোন করে বলেছেন তোমার সব শিক্ষককে তুমি টিকা দিয়ে নাও। যেহেতু আমরা যেকোনও সময় স্কুল খুলে দেবো। যাতে আমার কোনও শিক্ষক টিকার আওতার বাইরে না থাকেন।’

শিক্ষকদের টিকা দেওয়া কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘শিক্ষকদের টিকার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। আমরা যেকোনও সময়, আজ থেকে সাতদিনের মধ্যে টিকা নেওয়া শেষ করবো। আমি নিজেও নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি অনুরোধ করবো আমার শিক্ষকদের ৪০ বছরের ঊর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেওয়ার জন্য।’

ভ্যাকসিন নেওয়ার পর প্রতিক্রিয়া জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘আমার কাছে খুব স্বাভাবিক মনে হলো। আমার কাছে আরামদায়কই মনে হয়েছে।’

প্রতিমন্ত্রী শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান।

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের