মুজিববর্ষে ঢাকায় আসবেন মালদ্বীপের রাষ্ট্রপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৫:১১আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৯

মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ঢাকা সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের সঙ্গে আলোচনার পর তিনি এ কথা বলেন।

মোমেন বলেন, আমরা অনেক বিষয়ে একমত হয়েছি। এরমধ্যে ম্যানপাওয়ার চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা চুক্তি রয়েছে। বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ অন্যান্য সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে।

মালদ্বীপে অবস্থিত দেশি ও বিদেশি সবাইকে সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এ জন্য আমরা ওই দেশে কিছু নার্স পাঠাবো। 

আবদুল্লাহ শহীদ কোভিড মহামারির মধ্যে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কর্মীরা মালদ্বীপে অবদান রাখছেন।

মালদ্বীপে যেসব বাংলাদেশি অনিবন্ধিত আছেন তাদের নিবন্ধিত করা এবং যারা ফেরত আসতে চায় তাদের আনার জন্য সহযোগিতার ওপর জোর দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আমন্ত্রণে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চার দিনের সফরে সোমবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা এসেছেন।

 

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান