টিকার জন্য বিদেশিদেরও নিবন্ধন করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৮ আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:১৮

করোনার টিকা নিতে চান বাংলাদেশে অবস্থিত বিদেশিরা। এ জন্য তারা সরকারের কাছে অনুরোধ করেছে। তবে টিকা গ্রহণের জন্য বিদেশিদেরও নিবন্ধন করতে হবে। বিদেশিরা যাতে নিবন্ধন করতে পারে, তার ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও এক্সেস টু ইনফরমেশন বিভাগকে এরইমধ্যে অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, টিকার জন্য বিদেশি নাগরিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ব্যবস্থা গ্রহণ করছি। প্রথমত বিদেশিদের নিবন্ধন করতে হবে। সেটির ব্যবস্থা করার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় ও এটুআইকে অনুরোধ করেছি।

পাসপোর্টের নম্বর ব্যবহার করে বিদেশিদের নিবন্ধন করা সম্ভব বলে তিনি জানান।

বিদেশিরা কবে থেকে টিকা নিতে পারবে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন,এ বিষয়ে আমরা শিগগিরই একটি আন্তঃমন্ত্রণালয় সভা করবো।

কারা টিকা নিতে পারবে, অর্থের বিনিময়ে টিকা দেওয়া হবে কিনা এবং অন্যান্য ব্যবস্থা আলোচনা করে ঠিক করতে হবে বলে তিনি জানান।

এই কর্মকর্তা বলেন, বর্তমানে ৪০ বছরের উর্ধ্বে যারা রয়েছেন,তাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এই ব্যবস্থায় বর্তমানে বাংলাদেশে থাকা বিদেশি শিক্ষার্থীরা এখন টিকা পাবেন না। এছাড়া অনেক দেশ বাংলাদেশিদের বিনা অর্থে টিকা দিচ্ছে। সেক্ষেত্রে হয়তো কোনও অর্থ ছাড়াই বিদেশিদের টিকা দেওয়া হবে।

এদিকে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতসহ ৪৫ জন বিদেশি কূটনীতিক টিকা নিয়েছেন।

উল্লেখ্য, বাংলাদেশে অবস্থিত প্রায় একহাজার ২০০ কূটনীতিককে সরকার বিনামূল্যে টিকা দিচ্ছে। এছাড়া রাশিয়া তার নাগরিকদের জন্য সেদেশে তৈরি টিকা ঢাকায় পাঠানোর অনুমতি চাইলে বাংলাদেশ অনুমোদন দিয়েছে।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক
মালতীকে বড় করতে যে ৫ নিয়ম মেনে চলেন প্রিয়াঙ্কা-নিক
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
তৃতীয় দফায় রিমান্ডে সাঈদ খোকন
তৃতীয় দফায় রিমান্ডে সাঈদ খোকন
ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা
ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতি করায় ‘ত্যাজ্যপুত্র’ ঘোষণা করলেন বাবা
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন