শিখা অনির্বাণে ভারতীয় বিমান বাহিনী প্রধানের শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৩৮

বাংলাদেশে সফররত ভারতীয় বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদুরিয়া ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণ’-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সেখানে তিনি পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের আমন্ত্রণে ভারতীয় বিমান বাহিনীর প্রধান বাংলাদেশ সফর করছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বাংলাদেশে অবস্থানকালে ভারতীয় বিমান বাহিনী প্রধান সেনাসদর, বিমান সদর, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়াম, লিবারেশন ওয়ার মিউজিয়াম, সেন্ট মার্টিন দ্বীপ, বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানসহ বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।

ভারতীয় বিমান বাহিনী প্রধান দুই সদস্যের প্রতিনিধিসহ সোমবার (২২ ফেব্রুয়ারি) পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। ভারতীয় বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে উভয় দেশের পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত হবে এবং দুই রাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

/জেইউ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম