প্রায় ২৫ লাখ ভ্যাকসিন দেওয়া শেষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০৩আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৪

দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এরমধ্যে পুরুষ ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন, নারী ৮ লাখ ৫৭ হাজার ২০ জন। তাদের মধ্যে ৬৩০ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে, যা মোট গ্রহীতার শতকরা শূন্য দশমিক ০২৫ শতাংশ।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার টিকা নিয়েছেন এক লাখ ৮২ হাজার ৮৯৬ জন।

দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ১৮৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন, রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন, রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন, খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন, বরিশাল বিভাগে ৮ হাজার ৪৪৩ জন আর সিলেট বিভাগে ৯ হাজার ৮৬ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
পে-স্কেল কী, কোন গ্রেডে কারা?
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
শাহজালালে সড়ক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা
সাবেক এমপির ছেলেকে নিয়ে কারাগারে থাকা আ.লীগ কর্মীদের ভিডিও বার্তা