৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার বিকালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১০

নির্ধারিত সূচি অনুযায়ী ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হবে। রাজধানীর  বিভিন্ন কেন্দ্রে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীদের দুপুর ১টা থেকে ২টা ২৫ মিনিটের মধ্যে পরীক্ষার হলে নির্ধারিত আসনে বসতে হবে।

জানা গেছে, দুই হাজার সহকারী সার্জন (চিকিৎসক) নিয়োগের জন্য গত বছর নভেম্বর মাসে ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই প্রার্থীদের মধ্য থেকে যোগ্যদের বাচাই করতে প্রথম ধাপে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। করোনার পর পিএসসি এই প্রথম কোনও পাবলিক পরীক্ষা নিতে যাচ্ছে।

এ পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে পিএসসি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক নূর আহ্‌মেদের সই করা   বিজ্ঞপ্তিতে আসন বিন্যাস প্রকাশ করা হয়।

করোনার কারণে এবার প্রত্যেক পরীক্ষার্থীকে স্বাস্থ্যবিধি মেনে হলে প্রবেশ করতে হবে। মাস্কসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে পরীক্ষকসহ অন্যদেরও। প্রত্যেক বেঞ্চে একজন করে ‘জেড’ আকৃতিতে পরীক্ষার্থী বসানো হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৭ ডিসেম্বর আবেদন শুরু হয় এবং শেষ হয় ২৭ ডিসেম্বর। বিশেষ এই বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল— এ বিসিএসে (বিশেষ) এমসিকিউ টাইপসহ ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) হবে। আর ১০০ নম্বরের হবে মৌখিক পরীক্ষা। ২০০ নম্বরের পরীক্ষার জন্য প্রার্থীরা সময় পাবেন দুই ঘণ্টা।

প্রিলিমিনারিতে মেডিক্যাল সায়েন্স (১০০), বাংলা (২০), ইংরেজি (২০), বাংলাদেশ বিষয়াবলী (২০), আন্তর্জাতিক বিষয়াবলী (২০), মানসিক দক্ষতা (১০) ও গাণিতিক যুক্তির (১০) ওপর পরীক্ষা হবে। পরীক্ষায় প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য প্রার্থী এক নম্বর পাবেন। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত মোট নম্বর থেকে দশমিক ৫০ নম্বর কাটা যাবে।

/এসএমএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের