টিকা নিলেন প্রায় ৩০ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৪৫

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জন মানুষ। আর তাদের মধ্যে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে ৭১১ জনের। আজ শনিবার (২৭ ফেব্রুয়ারি) করোনা ভাইরাসের টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানায়।

মোট টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৯ লাখ ৩৭ হাজার ২৬ জন এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৭৪৭ জন।

আজ শনিবার টিকা নিয়েছেন এক লাখ ৩৩ হাজার ৮৩৩ জন। তাদের মধ্যে পুরুষ ৮০ হাজার ৭৬১ জন, আর নারী টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭২ জন। ভ্যাকসিন

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোট টিকা নেওয়া ২৯ লাখ ৮৪ হাজার ৭৭৩ জনের মধ্যে ঢাকা বিভাগে টিকা নিয়েছেন আট লাখ ৯৫ হাজার ৩৯৪ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৩০ হাজার ৯৯৫ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন ছয় লাখ ৫৭ হাজার ৭০ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৩২ হাজার ৩১ জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৭৩ হাজার ৯৭৩ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৬৬ হাজার ১০০ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৪২ হাজার ১৫১ জন এবং সিলেট বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৮৭ হাজার ৫৯ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, টিকার জন্য ৭ ফেব্রুয়ারি থেকে আজ শনিবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নিবন্ধন করেছেন মোট ৪২ লাখ তিন হাজার ৮৩৩ জন।

উল্লেখ্য, এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৫ হাজার ৮৩১ জন এবং করোনায় মারা গেছেন আট হাজার ৪০০ জন।

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম