উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়েছে: ইসি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১, ২০:০৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ২১:২০

উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবির খোন্দকার। তিনি বলেন, ‘২৯টি পৌরসভা এবং চারটি উপজেলায় উপনির্বাচন হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল থেকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পেয়েছি। তাতে বুঝতে পেরেছি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’

রবিবার (২৮ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দপুরে একজনের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিঃসন্দেহে কোনও মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এর জন্য সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে ছোটন নামে এক ব্যক্তি আহত অবস্থায় ছিলেন। হসপিটালে নেওয়ার পর মারা যান। তার শরীরে আঘাতের কোনও চিহ্ন ছিল না। সুরতহালে এ রকমই পাওয়া গেছে। মৃত্যুর কারণ কী পোস্টমর্টেম রিপোর্ট পেলে বলা যাবে।’

ইসি সচিব বলেন, ‘আমি মনে করি ভোট ভালো হয়েছে। মৃত্যুর বিষয়টি, কোনও পুলিশের গুলিতে মারা যায়নি। শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল না। এখন এই মৃত্যু কীভাবে হয়েছে রিপোর্ট পেলে বলতে পারবো। আমাদের মূল্যায়নে এখন পর্যন্ত বলতে পারি—ভোট ভালো হয়েছে।’

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটুকু বলতে পারি, যদি কেউ নির্বাচন প্রত্যাখ্যান করেন নিতান্তই সেটা তার ইচ্ছে। সেটা করতেই পারেন। অভিযোগ করলে তদন্ত করে দেখবো।’

সচিব জানান, চারঘাটে ককটেল দুষ্কৃতকারী চার জনকে গ্রেফতার করা হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন, সুষ্ঠুভাবে ভোট হয়েছে। প্রতিটি ক্ষেত্রে মাঠে অ্যাকশন ছিল, যার কারণে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন সব সময় চায় সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। আমাদের কাছে যে সহযোগিতা চাইবেন কমিশন তা প্রদান করবে।

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম