লক্ষ্মীপুরের পোড়াগাছায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ নির্মাণের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২১, ০০:১৪আপডেট : ০৪ মার্চ ২০২১, ০০:১৪

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার পোড়াগাছা গুচ্ছগ্রাম এলাকায় বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর অনুমোদন লাভ করেছে ভূমি মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি।

বুধবার (৩ মার্চ) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ২০২০-২১ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই তথ্য জানানো হয়।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত চর পোড়াগাছায় একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত গুচ্ছগ্রাম নির্মাণ করে এর প্রবেশ পথে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা নিয়েছিল ভূমি মন্ত্রণালয়। এর জন্য বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভ ও আপগ্রেডেড গুচ্ছগ্রাম নির্মাণের লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছিল।

ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে সরকারি সফরে বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা নামক স্থান পরিদর্শন করেন। ওই পরিদর্শনের সময় তিনি এ অঞ্চলের ভূমিহীন, নদীভাঙা ও দুঃস্থ মানুষের উন্নয়নে গুচ্ছগ্রাম স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বঙ্গবন্ধু নিজ হাতে মাটি কেটে কিল্লা (উঁচু মাটির ঢিবি যাতে বন্যা বা জলোচ্ছ্বাসের সময় মানুষ ও গবাদিপশু আশ্রয় নিতে পারে) স্থাপন কাজের উদ্বোধন করেন। পরবর্তীতে ওই এলাকায় বেশ কয়েকটি গুচ্ছগ্রাম স্থাপন করা হয় যার মধ্যে চর পোড়াগাছা অন্যতম।

সভায় উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামসহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দফতর ও সংস্থার প্রধান কিংবা তাদের প্রতিনিধি, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকগণসহ ভূমি মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/জেইউ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি