১০টি সরকারি হাসপাতালে মাত্র ৩৬টি আইসিইউ বেড খালি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২১, ১৯:১০ আপডেট : ১৫ মার্চ ২০২১, ২০:০০

দেশের করোনা ডেডিকেটেড ১০টি সরকারি হাসপাতালে মাত্র ৩৬টি আইসিইউ বেড খালি আছে। এসব হাসপাতালে মোট আইসিইউ বেডের সংখ্যা ১১৭টি। অর্থাৎ ৩০ শতাংশ আইসিউ বেড খালি আছে। সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

ঢাকায় ১০টি সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি ৯টি করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৬৪টি আইসিইউ বেডের মধ্যে খালি আছে মাত্র ৬১টি বেড। আর সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ আছে ৫৬৬টি, সেখানে রোগী ভর্তি আছে ২৫৮ জন এবং খালি আছে ৩০৮টি।

হাসপাতালের বেডের তথ্য

ঢাকায় সরকারি হাসপাতালে বেড আছে ২ হাজার ৩৮১টি, যার মধ্যে খালি আছে ১ হাজার ১০০টি। আর বেসরকারি হাসপাতালে বেড আছে ৮৩২টি এবং সেখানে খালি আছে ৫১৮টি।

সারাদেশে করোনা ডেডিকেটেড হাসপাতালে বেড আছে ১০ হাজার ৩০৩টি, যার মধ্যে ভর্তি আছে ২ হাজার ১০১ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
খেলনার চালান খুলতেই মিললো কোটি টাকার ড্রোন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
সশস্ত্র বাহিনীতে আধুনিক সরঞ্জাম ও মেধাভিত্তিক পদায়ন চায় সংসদীয় কমিটি
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত