স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাইডেন ও পুতিনের বার্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২১, ১৬:২৮আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৬:২৮

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্তা দিয়েছেন। অপরদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা খুব শিগগিরই হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (২৩ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আমাদের জানিয়েছেন যে, প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তা আসছে।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দক্ষিণ এশিয়ার শীর্ষ  নেতারা বাংলাদেশ সফর করছেন এবং যারা আসতে পারেননি, তারা বিভিন্ন বার্তা দিচ্ছেন বলে জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল (সোমবার) আমরা যুক্তরাজ্যের রানি এলিজাবেথের বার্তা পেয়েছি। তাছাড়া অন্যদেরও বার্তা পেয়েছি। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট, জার্মানির প্রেসিডেন্ট, ফ্রান্সের প্রেসিডেন্ট, ইতালির প্রেসিডেন্ট, সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী, স্পেনের রাজা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা পেয়েছি।’

বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান আমাদের ওপরে আস্থা রাখছেন জানিয়ে মোমেন বলেন, ‘এরইমধ্যে চীনের প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, জাপানের প্রধানমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী ভিডিও বার্তা দিয়েছেন।’

তিনি বলেন, ‘জার্মান প্রেসিডেন্ট বলেছেন যে, বাংলাদেশ একটি সক্রিয় গণতন্ত্রের দেশ। বাংলাদেশের শান্তিপূর্ণ পররাষ্ট্রনীতি যেকোনও দেশের জন্য মডেল হতে পারে।’

মন্ত্রী আরও বলেন, ‘আমরা অনেক বার্তা পাচ্ছি। ২৬ মার্চের মধ্যে চেষ্টা করবো সবগুলো পড়ে শোনানোর জন্য।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম