জাতিসংঘে শ্রীলঙ্কার পক্ষে ভোট দিলো বাংলাদেশ

শেখ শাহরিয়ার জামান
২৩ মার্চ ২০২১, ২২:১৯আপডেট : ২৩ মার্চ ২০২১, ২৩:০৯

প্রবাদ আছে ‘বিপদে যে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু।’ শ্রীলঙ্কার বিপদের সময়ে প্রকৃত বন্ধুর মতো দেশটির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। পশ্চিমা দেশগুলোর বিপক্ষে গিয়ে কলম্বোকে সমর্থন দিয়েছে ঢাকা।

মঙ্গলবার (২৩ মার্চ) জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে শ্রীলঙ্কার মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি রেজুলেশন নিয়ে ভোটাভুটির সময়ে ওই দেশটির পক্ষ নিয়ে রেজুলেশনের বিপক্ষে ভোট দেয় বাংলাদেশ। কাউন্সিলের মোট ৪৭ জন সদস্যের মধ্যে রেজুলেশনটির পক্ষে ভোট পড়ে ২২টি। যার মধ্যে রয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার দেশগুলো এবং এশিয়া থেকে দক্ষিণ কোরিয়া। বিপক্ষে ভোট পড়েছে ১১টি, এরমধ্যে বাংলাদেশ রয়েছে। ভোট দেয়নি ১৪টি দেশ।

কানাডা, জার্মানি, যুক্তরাজ্যসহ মোট সাতটি দেশ এই রেজুলেশনটি মানবাধিকার কাউন্সিলে উপস্থাপন করেছিল।

দক্ষিণ এশিয়ায় বিভক্তি

দক্ষিণ এশিয়া থেকে মানবাধিকার কাউন্সিলের সদস্য বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশ ও পাকিস্তান শ্রীলঙ্কাকে সমর্থন করে বিপক্ষে ভোট দিয়েছে। ভারত ও নেপাল ভোটে অংশগ্রহণ করেনি। এক্ষেত্রে ভোট না দেওয়ার অর্থ হলো প্রকারান্তরে রেজুলেশনটিতে মৌন সম্মতি দেওয়া।

এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সব সময় প্রতিবেশীদের সমর্থন দিয়ে থাকে। শুধু এবারে নয়, ২০১৩ সালে যখন অনেক দেশ কলম্বোতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানে অনাগ্রহ প্রকাশ করেছিল, তখন বাংলাদেশ শ্রীলঙ্কার পক্ষে কাজ করেছিল।’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ঢাকা সফরে আসেন ১৯ মার্চ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মানবাধিকার কাউন্সিলে সমর্থন চাইলে বাংলাদেশ তাতে সম্মত হয়। রাজাপাকসের সফরের পরে প্রকাশিত যৌথ বিবৃতিতে মানবাধিকার কাউন্সিলের বিষয়টি উল্লেখ করা হয়।

২০ মার্চ রাজাপাকসের সফরের ওপর এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে চলমান সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই প্রধানমন্ত্রী অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

/এসএসজেড/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি তলানিতে, উদ্বেগ জাতিসংঘের
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
ট্রলারডুবির স্থানের ৩ কিলোমিটার দূরে মিললো একজনের লাশ, এখনও নিখোঁজ ৪
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
মহানবীর নীতি-আদর্শ অনুসরণ করলে ন্যায্যতা প্রতিষ্ঠা সম্ভব: রিজভী 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
আল নাসরের রুদ্ধশ্বাস জয়ের পরও আলোচনায় রোনালদোর অনুপস্থিতি! 
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’