স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে যা লিখলেন নরেন্দ্র মোদি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১৪:২৯আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৬:১২
image

দুই দিনের সফরে বাংলাদেশে গিয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণে গাছ রোপণের পাশাপাশি সেখানকার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। সেখানে তিনি লেখেন, প্রতারণা ও নিপীড়নের বিরুদ্ধে সত্য ও সাহসের এক মহৎ জয়ের স্মৃতি হয়ে থাকবে এই স্মৃতিসৌধ।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি স্মৃতিসৌধে প্রবেশ করেন। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে একাত্তরের লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এ সময় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করেন মোদি। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে সৌধের আঙিনায় একটি অর্জুন গাছের চারা রোপণ করেন তিনি। দুপুর ১২টা ১০ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন মোদি।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নরেন্দ্র মোদি লেখেন, বাংলাদেশের দেশপ্রেমিক শহীদদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। যাদের গৌরবান্বিত আত্মত্যাগের ফলে এই মহান জাতির অভ্যুদয় হয়েছে। এই শ্রদ্ধাস্থল পরিদর্শন করা সব দর্শনার্থী যেন লাখো শহীদের পবিত্র স্মৃতির প্রতি সম্মান জানান, তাদের হত্যা করা হয়েছে কিন্তু স্তব্ধ করা যায়নি। তাদের বীরত্ব ভবিষ্যৎ প্রজন্মকে অবিচার ও সত্যের পক্ষে লড়াইয়ে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে। ভারতের জনগণের পক্ষে আমি প্রার্থনা করি প্রতারণা ও নিপীড়নের বিরুদ্ধে সত্য ও সাহসের এক মহৎ জয়ের স্মৃতি হয়ে থাকবে সাভারের এই শিখা চিরন্তন।’

/সিএ/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের