বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২১, ১৪:৫৫আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৫:৩৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটেছে।

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বিক্ষিপ্তিভাবে এক দল মুসল্লি মোদি বিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে। এসব তারা রাস্তায় বের হতে চাইলে পুলিশ লাঠি চার্জ করে এবং মসজিদ প্রাঙ্গণে টিয়ার শেল নিক্ষেপ করে। মুসল্লিরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এরআগে বেশ কিছু ইসলামি দল মোদি বিরোধী বিক্ষোভ করে আসছিলো। বৃহস্পতিবার সমমনা ইসলামি দল সমূহের ব্যানারে বায়তুল মোকাররমে বিক্ষোভ হয়। তবে শুক্রবার কোনও রাজনৈতিক দল বিক্ষোভের কোনও কর্মসূচি ঘোষণা করেনি। সংঘর্ষে একাত্তর টিভির সাংবাদিক ইমন আহত হয়েছেন।

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ

অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকেই রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন ছিল। পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম পর্যন্ত পুলিশের নিরাপত্তা বেষ্টনি ছিল। 

জানা যায়, জুমার নামাজের আগে থেকেই বায়তুল মোকাররমের সামনে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা। জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হলে লাঠি দিয়ে তাদের ওপর চড়াও হয় আওয়ামী লীগের কর্মীরাও। বিক্ষোভকারীদের সঙ্গে তারাও সংঘর্ষে জড়িয়ে পড়েন। অন্যদিকে পুলিশও বিক্ষোভকারীদের সংঘর্ষে জড়িয়ে পড়ে। মসজিদের ভেতরে আটকা পড়েছেন সাধারণ মুসল্লিরা।

ছবি: নাসিরুল ইসলাম

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বৃষ্টি হচ্ছে, তবু কমছে না কেন ভ্যাপসা গরম
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
বার্সেলোনার উড়ন্ত শুরু, অভিষেকেই জাত চেনালেন দুই নতুন তারকা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
নিজ দলের ভক্তরাই দুয়ো দিলেন আলভারেজকে, মাঠ ছাড়লেন একা
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি