টিকা গ্রহীতার সংখ্যা কমছেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২১, ১৯:৩৮আপডেট : ২৭ মার্চ ২০২১, ১৯:৩৮

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা নেওয়া মানুষের সংখ্যা প্রতিদিনই কমছে। শনিবার (২৭ মার্চ) করোনার টিকা নিয়েছেন ৬৫ হাজার ৩৬৮ জন। শুক্রবার (২৬ মার্চ) সরকারি ছুটির দিন থাকায় টিকাদান কর্মসূচি বন্ধ ছিল। তার আগের দিন বৃহস্পতিবার  (২৫ মার্চ) ৭০ হাজার ৪০৭ জন এবং বুধবার (২৪ মার্চ) ৭৮ হাজার ৮১৭ জন টিকা নিয়েছেন।

শনিবার (২৭ মার্চ) টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনা ভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এ পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫২ লাখ চার হাজার ৮২৪ জন। এদের মধ্যে পুরুষ ৩২ লাখ ৪৪ হাজার ৩৯৯ জন, আর নারী ১৯ লাখ ৬০ হাজার ৪২৫ জন।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত  টিকাদান কর্মসূচি চলছে।

অধিদফতর জানায়, মোট টিকা নেওয়া ৫২ লাখ চার হাজার ৮২৪ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১৬ লাখ ১৭ হাজার ৫২৮ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৪৬ হাজার ৩৭২ জন, চট্টগ্রাম বিভাগে ১০ লাখ ৫৪ হাজার ৫৪৪ জন, রাজশাহী বিভাগে পাঁচ লাখ ৮৬ হাজার ৮৬ জন, রংপুর বিভাগে পাঁচ লাখ ২৯ হাজার ৬৪০জন, খুলনা বিভাগে ছয় লাখ ৬৯ হাজার ৫০৫ জন, বরিশাল বিভাগে দুই লাখ ৩১ হাজার ৫১৩ জন ও সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ৬৯ হাজার ৬৩৬ জন।

শনিবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৬ লাখ ৩২ হাজার ৬৮ জন।

/জেএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
বাহরাইন-কুয়েতে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম
পানিতে ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ 
পানিতে ডুবে গেছে রেললাইন, চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ 
ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
ইরানে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
সর্বাধিক পঠিত
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
‘আপনি জানেন না আমি কে’, এমবাপ্পেকে হুঁশিয়ারি প্যারাগুয়ের সিনেটরের
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
৩২ কোটি ডলার ঘুষ নেওয়া সাবেক চীনা কর্মকর্তার বিরল মৃত্যুদণ্ড
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
কোয়ার্টার ফাইনালের সূচি চূড়ান্ত, কোন কোন দল মুখোমুখি
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে
গুলিতে নিহত ৩ জনের লাশ নিতে আসেনি কেউ, পড়ে আছে হাসপাতালে